উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি,
৭ এপ্রিল ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তছিরন নেছার

নড়াইল সদর উপজেলায় মেয়ে জামাইয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তছিরন নেছা (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার বাসিন্দা এবং মজিদ শেখের স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে নড়াইলে আসেন। বাস থেকে নামার পর মহাসড়ক পার হওয়ার সময় বেনাপোলগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে ময়না বেগম জানান, তার ছোট মেয়ের সিজার অপারেশন হওয়ার কথা থাকায় মাকে বাড়িতে আসতে বলা হয়েছিল। সে অনুযায়ী তছিরন নেছা খুলনার ডুমুরিয়া থেকে বড় মেয়ের বাড়ি হয়ে নড়াইলের গোপালপুর গ্রামে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু পথেই এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি বলেন, “আমার মায়ের আর আমাদের বাড়িতে আসা হলো না। আমরা তাকে হারালাম।”

আরো পড়ুন...  মুক্তিপণ দিয়ে দস্যু কবল থেকে ফিরলেন ১৪ জেলে, জিম্মি আরও ১২

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে নিরাপদ পারাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি ও আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

উল্লেখ্য, কালনা-নড়াইল-যশোর মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক হওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের মতে, সচেতনতা বৃদ্ধি ও সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এমন মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০