হাফিজ মাছুম আহমদ দুধরচকী
৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত

পবিত্র রমজান মাসের আগমনে বিশ্ব মুসলিম আনন্দ প্রকাশ করে থাকেন। এ আনন্দ প্রকাশ স্বাভাবিক ও ঈমানী অনুভূতির বহিঃপ্রকাশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: “বল, এটা আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায়। সুতরাং এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম।” — সূরা ইউনুস: ৫৮

পার্থিব কোনো সম্পদের সাথে আল্লাহর এ অনুগ্রহের তুলনা চলে না। রমজানের আগমন হলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত আনন্দিত হতেন এবং সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিতেন: “তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তোমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।” — নাসায়ী

আমাদের করণীয়

এ মহান অনুগ্রহের যথাযথ মূল্যায়ন করা, রমজানের ফজিলত অনুধাবন করা এবং ইবাদত-বন্দেগি ও কল্যাণকর কাজে আত্মনিয়োগ করাই মুমিনের কর্তব্য।


রমজান মাসের ফজিলতসমূহ

১. ইসলামের গুরুত্বপূর্ণ রুকন সিয়াম

রমজানের সাথে ইসলামের অন্যতম স্তম্ভ সিয়ামের সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা বলেন: “হে মোমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা মুত্তাকি হতে পার।” — সূরা বাকারা: ১৮৩

হাদিসে এসেছে, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত—তার একটি সিয়াম। রমজানের রোজা জান্নাত লাভের অন্যতম মাধ্যম। — বুখারি


২. কোরআন নাজিলের মাস

রমজান মাসেই পবিত্র আল-কোরআন নাজিল হয়েছে। “রমজান মাস, এতে নাজিল হয়েছে আল-কোরআন—মানুষের জন্য হেদায়াত…” — সূরা বাকারা: ১৮৫

লওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এবং সেখান থেকে ধাপে ধাপে রাসূলুল্লাহ ﷺ-এর উপর কোরআন নাজিল হয়। এ মাসে অন্যান্য আসমানি কিতাবও নাজিল হয়েছে বলে হাদিসে বর্ণিত আছে।

আরো পড়ুন...  আলীকদমে ‘প্রজেক্ট রাইজ’-এর উদ্যোগে ৮০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

রমজানে কোরআন তিলাওয়াত বৃদ্ধি করা সুন্নত। জিবরাইল (আ.) প্রতি বছর রাসূল ﷺ-কে পূর্ণ কোরআন শ্রবণ করাতেন। — সহিহ মুসলিম


৩. জান্নাতের দরজা উন্মুক্ত

রাসূল ﷺ বলেন: “রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানদের আবদ্ধ করা হয়।” — মুসলিম

ফলে মানুষ ইবাদতের প্রতি অধিক আগ্রহী হয়।


৪. লাইলাতুল কদরের মহিমা

“লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম…” — সূরা কদর: ৩-৫

এ রাতে ইবাদতের সওয়াব হাজার মাসের চেয়েও বেশি।


৫. দোয়া কবুলের মাস

হাদিসে এসেছে, রমজানে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয়। — মুসনাদ আহমদ
প্রতিদিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। — সহিহ আত-তারগীব


৬. গুনাহ মাফের সুযোগ

রাসূল ﷺ বলেন:
“যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না, তার নাক ধুলায় ধূসরিত হোক।” — তিরমিজি


৭. জাহান্নাম থেকে মুক্তি

রমজানের প্রতি রাতে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। — তিরমিজি


৮. আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি

রমজানে নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং ফরজের সওয়াব বহু গুণ বৃদ্ধি করা হয়। রমজানে ওমরাহ আদায় করলে হজের সমান সওয়াব পাওয়া যায়। — হাদিস


৯. ধৈর্য ও সবরের মাস

রমজান আত্মসংযমের শিক্ষা দেয়। আল্লাহ বলেন: “ধৈর্যশীলদের বিনা হিসাবে পুরস্কার দেওয়া হবে।” — সূরা যুমার: ১০


পরিশেষে, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের যথাযথ মর্যাদা রক্ষা করে বেশি বেশি ইবাদত করার তাওফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন।

আরো পড়ুন...  রোজার ফজিলত ও গুরুত্ব নিয়ে বিশ্লেষণ

লেখক:
হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট
প্রতিষ্ঠাতা সভাপতি — জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট
সাবেক ইমাম ও খতীব — কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার জামে মসজিদ, সিলেট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০