বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ, সাবেক ছাত্রদল নেতা অভিযুক্ত

বরগুনায় ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ, সাবেক ছাত্রদল নেতা অভিযুক্ত
মাছ ধরার ট্রলারের প্রতীকী ছবি (ইনসেটে অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা)।

বরগুনার পাথরঘাটা উপজেলায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাঙারি দোকান থেকে চোরাই ইঞ্জিনটি উদ্ধার করা হয়। ভুক্তভোগী ইঞ্জিন মালিক জানান, প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ইঞ্জিনটি মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট বাজার এলাকা থেকে ট্রলারের ইঞ্জিনটি চুরি হয়। পরে মালিক খোঁজাখুঁজি শুরু করেন এবং বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহ করেন।

ইঞ্জিনের মালিক আলমগীর খলিফা জানান, তিনি মাছ ধরার ট্রলারের জন্য দুটি ইঞ্জিন কিনেছিলেন। একটি ট্রলারে ব্যবহার করলেও অন্যটি তিনি সংরক্ষণ করে রেখেছিলেন। সকালে কর্মচারীর মাধ্যমে জানতে পারেন ইঞ্জিনটি নেই। পরে তালতলা বাসস্ট্যান্ড এলাকার ভাঙারি দোকানে সিসিটিভি ফুটেজ দেখে ইঞ্জিন বিক্রির বিষয়টি শনাক্ত করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা বলেন, ইঞ্জিনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং স্থানীয় ছোট ভাইয়েরা সেটি বাজারে বিক্রি করেছে। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

আরো পড়ুন...  পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযোগ সম্পর্কে জানা গেছে। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০