মিজানুর রহমান রিপন কলাপাড়া (পটুয়াখালী)
২৩ জানুয়ারী ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটে বিএনপি এলে ফ্যামিলি ও কৃষক কার্ড চালু করা হবে: এবিএম মোশাররফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনে বিএনপি’র নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মহিপুর থানাধীন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিশাল জনসভায় বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্য দেন।

জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড প্রবর্তন করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের দাবি অনুযায়ী মহিপুরকে একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, “বিএনপি জনগণের উন্নয়নে বিশ্বাস করে। আমরা ক্ষমতায় গেলে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যদি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়, তাহলে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।

তিনি বিগত ১৫-১৬ বছরের শাসনামলের সমালোচনা করে বলেন, “আমি আওয়ামী লীগকে ভোট দেওয়া জনগণকেও খারাপ বলছি না। কিন্তু প্রশ্ন রাখছি—এই মহিপুরের জন্য তারা কী উন্নয়ন করেছে? স্কুলের দেয়াল ভেঙে পড়ছে, শিক্ষার্থীদের বসার জায়গা নেই, নতুন ভবন হয়নি, রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন হয়নি। এমনকি ডালবুগঞ্জ ইউনিয়নের অনেক এলাকায় এখনও পাকা রাস্তা নেই।”

আরো পড়ুন...  রমজানে লক্ষীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা, ১৫০ পরিবার পেল ইফতার সামগ্রী

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে ছয় মাস সময় দিন। এই এলাকার কাঁচা রাস্তা পাকা করব, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাব—ইনশাল্লাহ।”

জনসভায় প্রায় ১৫ হাজারের বেশি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনসভাটি সঞ্চালনা করেন মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০