ইতিহাস ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

গণপিটুনিতে নিহত আকিদুল ইসলাম (৪২) | ছবিঃ দৈনিক ইতিহাস
গণপিটুনিতে নিহত আকিদুল ইসলাম (৪২) | ছবিঃ দৈনিক ইতিহাস

মাগুরার সদর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আকিদুল ইসলাম (৪২)। তিনি সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের পাকা কাঞ্চনপুর ফকিরপাড়া গ্রামের শহর আলীর ছেলে। নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পেশায় তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে হাজিপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আকিদুল ইসলাম কাঁচামাল নিয়ে ঢাকায় গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতে হাজিপুর বাজারে বাস থেকে নামেন তিনি। এরপর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে তাকে গরুচোর সন্দেহে আটক করে স্থানীয় কয়েকজন। পরে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়।

ভোরের দিকে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আকিদুল ইসলামকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী হজিফা খাতুন অভিযোগ করে বলেন, “ভোরের দিকে আমার স্বামীর মোবাইল ফোন থেকে লিয়াকত মনিরুল নামে একজন আমার কাছে দুই লাখ টাকা দাবি করে। তারা বলে টাকা দিলে আমার স্বামীকে ছেড়ে দেবে। আমার স্বামী কোনো চোর নয়। সামাজিক দলাদলির কারণে পরিকল্পিতভাবে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আরো পড়ুন...  বাগেরহাট জেলা সুবর্ন জয়ন্তী রোভার মুট-২০২৬ অনুষ্ঠিত

তিনি আরও জানান, আকিদুল ইসলাম গত তিন বছর সাইপ্রাসে ছিলেন। পাঁচ মাস আগে দেশে ফিরে কাঁচামাল ব্যবসা শুরু করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “ভোর ছয়টার দিকে খবর পেয়ে পুলিশ হাজিপুর বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০