মাগুরা প্রতিনিধি :
১৬ মে ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা

সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান দেশকে একটি উন্নয়নশীল ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে এমন যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকার দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা নাজির আহমেদ ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “অতীতের ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়েছে, যার পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। বর্তমান সরকার এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি ফারুকুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি। তারা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে শিক্ষার পরিবেশ উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের এবং অত্র কলেজের অধ্যক্ষ কাজী হায়াত আলী।

আরো পড়ুন...  ভাণ্ডারিয়ায় মহিলা বিষয়ক দপ্তর অচল

বক্তারা তাদের বক্তব্যে বলেন, নাজির আহমেদ ডিগ্রি কলেজ মাগুরা জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তারা বলেন, শিক্ষার মান, শৃঙ্খলা, ফলাফল এবং সার্বিক পরিবেশ বিবেচনায় প্রতিষ্ঠানটি জেলায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। এ সময় কলেজটিকে দ্রুত জাতীয়করণের দাবি জানান বক্তারা, যাতে প্রতিষ্ঠানটি আরও উন্নত সুযোগ-সুবিধার আওতায় আসতে পারে এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষাব্যবস্থার সুবিধা পায়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা

মাগুরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

ধসে পড়ছে রৌয়াইলের সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

মৃত্যুঝুঁকিতে গেলানিয়া সেতু

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার-হেরোইনসহ আটক ৩

মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল বিতরণ

মঠবাড়িয়ায় খাল-নদীর মৃত্যু, বিপর্যস্ত কৃষি ও পরিবেশ

ঈদ সামনে, হোসেনপুরে গরুচোরের তাণ্ডবে নির্ঘুম খামারিরা

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তেতুলিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

১০

কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

১১

ব্রিটেনে মৌলভীবাজারের ৮ কাউন্সিলর

১২

না ফেরার দেশে কারিনা কায়সার, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১৩

স্বামীকে হত্যা করে লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা, নারীর ভয়াবহ কাণ্ডে চাঞ্চল্য

১৪

সাতদিনেই প্রত্যাহার মৌলভীবাজার এসপি

১৫

পাঁচবিবিতে অপহরণ অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৪, মামলা

১৭

কুলিয়ারচরে বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১

১৮

অশনি সংকেত ও সময়ের বার্তা

১৯

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০