মো: রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষের সেবাই রাজনীতির লক্ষ্য : অধ্যাপক ইউনুস আলী

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেছেন, রাজনীতি আমাদের কাছে ক্ষমতা বা লুটপাটের মাধ্যম নয়, বরং এটি মানুষের সেবার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দুর্নীতির রাজনীতিতে আমরা বিশ্বাসী নই।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বিলহালতি গ্রাম এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ইউনুস আলী বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে—এই লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। জনগণ এখন একটি সৎ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব চায়।

তিনি অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে ক্ষমতাসীনদের দুর্নীতি, স্বজনপ্রীতি ও দমন-পীড়নের কারণে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতেই জামায়াতে ইসলামী রাজপথে সক্রিয় রয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন...  মাদক-সন্ত্রাসবিরোধী সংবাদে পাশে থাকার আশ্বাস বুলবুলের

পথসভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তারা।

সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডক্টর জিয়াউল হক জিয়া, জামায়াত নেতা জিহাদুল ইসলাম জিহাদ, মাওলানা আবু নওশাদ নোমানীসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান এবং জনগণের সক্রিয় সমর্থন কামনা করেন। পথসভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

শেষে অধ্যাপক ইউনুস আলী বলেন, জনগণ যদি তাকে নির্বাচিত করেন, তবে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় নিজেকে পুরোপুরি নিয়োজিত রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০