মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর বাগমারায় গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

লাশ উদ্ধার | প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় মাহাবুর (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর–বাইগাছা মোড় সংলগ্ন একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহাবুর বাগমারা উপজেলার ২ নম্বর নরদাশ ইউনিয়নের হাটমাধনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে কলাবাগানের ভেতর একটি মোবাইল ফোন বাজতে শুনে এক পথচারী সেখানে যান। ফোনটি রিসিভ করলে তিনি জানতে পারেন সেটি মাহাবুরের। পরে আশপাশে খোঁজ নিতে গিয়ে কলাবাগানের ভেতর গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানান। পরে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো পড়ুন...  কালিয়াকৈর হাসপাতালের আরএমও ইতির অনুমতি ছাড়া বিদেশযাত্রা, রোগীদের দুর্ভোগ চরমে

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে এনজিওর টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কারো সঙ্গে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য ও সূত্র যাচাই করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০