ইতিহাস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাবি ক্যাম্পাসে মশার উপদ্রব: রাকসুর উদ্যোগে মশা নিধন কর্মসূচি

রাকসুর উদ্যোগে মশা নিধন কর্মসূচি
রাকসুর উদ্যোগে মশা নিধন কর্মসূচি | ছবি : দৈনিক ইতিহাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়। এতে নেতৃত্ব দেন রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ।

সম্প্রতি ক্যাম্পাসে আশঙ্কাজনক হারে মশার প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগে শিক্ষার্থীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এই মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একাধিক টিমে ভাগ হয়ে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা, প্যারিস রোড সংলগ্ন ড্রেন ও নর্দমাসহ বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়। দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, এই কর্মসূচির পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি। ড্রেন পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া গেলে মশা নিধন কার্যক্রম আরও কার্যকর হবে। রাকসুর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

আরো পড়ুন...  রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত রাখতে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি কমাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটি একদিনের কর্মসূচি নয়; প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, এই কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আশা করা হচ্ছে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে মশার উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

কর্মসূচিতে রাকসুর সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু ও কার্যনির্বাহী সদস্য ইমজিয়াউল হক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০