ইতিহাস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরণখোলায় জাল এমবিবিএস সনদে চিকিৎসা! দুদকের অভিযানে ফাঁস কোটি টাকার প্রতারণা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জাল এমবিবিএস সনদ ব্যবহার করে দীর্ঘদিন চিকিৎসা দেওয়ার অভিযোগে মাহামুদুল হাসান (স্বপন) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে তার তথাকথিত এমবিবিএস ডিগ্রির সনদ যাচাই-বাছাই করে তা ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযোগ রয়েছে, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে বসে নিজেকে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও এমবিবিএস ডাক্তার পরিচয় দিতেন। গত প্রায় পাঁচ বছরে চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেন। ওই অর্থ দিয়ে নোয়াখালী অঞ্চলে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহামুদুল হাসানের কোনো বৈধ বিএমডিসি নিবন্ধন নম্বর নেই। অথচ তিনি এমবিবিএস ডাক্তার দাবি করে রোগী দেখতেন। এমনকি অন্য এক চিকিৎসকের নিবন্ধন নম্বর ব্যবহার করার অভিযোগও রয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার এমবিবিএস সনদটি ঢাকার নীলক্ষেত থেকে তৈরি করা ভুয়া কাগজপত্র বলে প্রমাণ মিলেছে।

তথ্য অনুসন্ধানে আরও জানা গেছে, তিনি সিজারিয়ান অপারেশন, আল্ট্রাসনোগ্রাম, হৃদরোগ, লিভার, কিডনি ও হাড়ভাঙাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিতেন। অনেক ক্ষেত্রে রোগীদের বাইরে বড় হাসপাতালে না গিয়ে তার কাছেই চিকিৎসা নিতে প্রলুব্ধ করা হতো বলে অভিযোগ রয়েছে।

আরো পড়ুন...  ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন

২০১৯ সালে শরণখোলায় এসে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এমবিবিএস ডাক্তার হিসেবে চাকরি নেন তিনি। পরে স্বাস্থ্য অধিদপ্তরের এক অভিযানে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করলে তিনি দুই মাস কারাভোগ করেন বলেও জানা গেছে। তবে জেল থেকে বেরিয়ে আবারও একইভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

গত ২৫ ফেব্রুয়ারি বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. মাহাবুবুর রহমান ও দুদকের সমন্বয়ে তার চেম্বারে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে তিনি কৌশলে সটকে পড়েন। পরে তার চেম্বার বন্ধ করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. মাহাবুবুর রহমান বলেন, মাহামুদুল হাসান কোনো স্বীকৃত চিকিৎসক নন। তার এমবিবিএস সনদ ভুয়া এবং বিএমডিসির কোনো বৈধ নিবন্ধন নেই। তিনি দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। জনগণকে তার কাছ থেকে চিকিৎসা না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০