মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ৩০০ পরিবারে রমজান ফুডপ্যাক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে রমজান উপলক্ষে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় সুন্দরবনের পাদদেশে অবস্থিত বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী নেকজনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দাতব্য সংস্থা টিকার উদ্যোগে এবং সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ)-এর বাস্তবায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের সহকারী নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রজেক্ট অফিসার মোস্তাইন বিল্লাহ, ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক রুহুল আমিন, শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস. এম. জান্নাতুল নাঈম, সুন্দরবন রক্তদান সংস্থার সভাপতি হাফিজুর রহমান এবং উপকূলীয় যুব উন্নয়ন সংস্থার পরিচালক জাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিতরণকৃত ফুডপ্যাকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। উপকারভোগী বাঘবিধবা আলেয়া বিবি বলেন, রমজানে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে তারা খুবই উপকৃত হয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  সানলাইট বোডিং ভবনের অবৈধ তৃতীয় তলা অপসারণে মালিকপক্ষের প্রতিশ্রুতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০