মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ জোড়া ব্রিজ থেকে ইছাপুর মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কাঁচা থাকা সড়কটি খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়েছে।

সোমবার (১৩ জুলাই) সরেজমিনে দেখা যায়, চাকদাহ জোড়া ব্রিজ থেকে ইছাপুর (বিএনপি) মোড় পর্যন্ত পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত ও কাদার স্তূপ সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির কারণে ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, “শুকনো মৌসুমেও সড়কটি চলাচলের উপযোগী থাকে না। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিকল্প পথ ব্যবহার করতে হওয়ায় সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।”

কৃষক আকমল হোসেন জানান, কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত পরিবহন ভাড়া গুনতে হচ্ছে। এতে উৎপাদিত ধান, চাল ও সবজি বিক্রি করেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া যাচ্ছে না।

আরো পড়ুন...  মাগুরায় অবৈধ ক্লিনিক মালিক সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রশাসনের নজরদারি দাবি

ভ্যানচালক আমিরুল ইসলাম বলেন, “ভাঙা রাস্তা ও কাদার কারণে গাড়ি চালানো খুবই কষ্টকর। প্রায়ই গাড়ির মোটর নষ্ট হয়ে যায়, ফলে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ীরাও জানান, মালামাল পরিবহনে অতিরিক্ত ব্যয় হওয়ায় ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তারা দ্রুত সড়কটি পাকা করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, প্রায় পাঁচ মাস আগে শ্রীপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সড়কটি পাকাকরণের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, “সড়কটি পাকাকরণের জন্য এলাকাবাসীর আবেদন পেয়েছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়ক উন্নয়নের কাজ শুরু করা হবে।”

দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সড়ক সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল কুলিয়ারচরের লক্ষ্মীপুর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

১০

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

১২

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

১৩

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

১৪

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

১৫

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১৬

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১৭

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১৮

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

১৯

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

২০