মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী, ইউএসএ মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এমডি আব্দুল হান্নান এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ বছর প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নুরুজ্জামান বলেন, “শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বিশেষ করে নারী শিক্ষায় বিনিয়োগ ছাড়া একটি উন্নত ও মানবিক সমাজ গঠন সম্ভব নয়।”

আরো পড়ুন...  ভোটের মাঠে নতুন দিনের আশা

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ কলেজের শিক্ষার্থীদের পাশে মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন থাকবে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের নেতৃত্বগুণ বিকাশে সহায়ক ভূমিকা রাখে।”

অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০