ইতিহাস ডেস্ক-
১৭ জানুয়ারি ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা শেষ

বাঁ থেকে হাসনাত আব্দুল্লাহ ও ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে হাসনাত আব্দুল্লাহ ও ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়।

ইসি সূত্রে জানা গেছে, মনোনয়ন যাচাই-বাছাইয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ উত্থাপিত হলে বিষয়টি নিয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এর আগে ঋণখেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন কেন বাতিল করা হবে না—এই মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন হাসনাত আব্দুল্লাহ।

অন্যদিকে, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে পাল্টা আপিল করেন। তবে শুনানি শেষে কমিশন বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী পরিস্থিতিতে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
আরো পড়ুন...  রাতের আঁধারে ফসলি জমি লুট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০