মো: রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় হিন্দুদের নিরাপত্তার আশ্বাস

নাটোরের নলডাঙ্গা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “নলডাঙ্গায় হিন্দু সম্প্রদায় সবসময় নিরাপদে থাকবে। তাদের জানমাল ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বাসুদেবপুরে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় ডাঃ নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু তার পারিবারিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমার পিতা মরহুম ডাঃ নাসির উদ্দিন তালুকদার অতীতেও এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। আমিও সেই ধারাবাহিকতা বজায় রেখে সবসময় তাদের পাশে থাকব।” তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বৃদ্ধির আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন এডভোকেট উদয় কুমার ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা প্রয়োজন।

আরো পড়ুন...  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও নির্বাচনী আলোচনা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল্লাহ সোহেল এবং বিএনপি নেতা সামছুল আহমেদ রনি। তারা সকলেই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, নলডাঙ্গা একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এবং এখানে সকল ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অটুট রাখতে হলে সবাইকে সচেতন থাকতে হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের বিষয় তুলে ধরেন। এ সময় হুইপ দুলু সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০