মাগুরা প্রতিনিধি,
৫ মার্চ ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

মাগুরার শ্রীপুর উপজেলায় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সালেক মুহিদ। তিনি তার বক্তব্যে বলেন, জাতির ইতিহাসে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান মোল্লা, যুদ্ধকালীন কমান্ডার শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম এবং বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস।

এছাড়াও বক্তব্য দেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ, খামারপাড়া এসএআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. কাওসার আলী এবং শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু।

আরো পড়ুন...  আইনের শাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন মনোয়ার হোসেন খান

সভায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেকসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় দিন। এ দিবসগুলো পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংগঠনকে দায়িত্ব বণ্টন করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও সভায় আলোচনা করা হয়।

আরো পড়ুন...  কমলগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা

সভা শেষে উপস্থিত সবাই গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০