মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইনের শাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন মনোয়ার হোসেন খান

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন এবং আইনের শাসন নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে ধানের শীষের কোনো বিকল্প নেই।”

মঙ্গলবার বিকেলে মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক বিরাট মহিলা জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জনসভায় বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন, যা এলাকায় ব্যাপক উৎসাহ ও আলোচনার সৃষ্টি করে।

মাগুরা পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সজিব আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ রহমান, যুগ্ম সম্পাদক জুয়েল রানা এবং সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহানসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শাসনামলে দেশের অর্থনীতিকে সুদৃঢ় ও গতিশীল করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন...  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদের ঘরমুখো যাত্রীর ভিড়, ভাড়া বৃদ্ধিতে অসন্তোষ

তিনি আরও বলেন, “আজ দেশের মানুষ আবারও গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের জন্য অপেক্ষা করছে। বিএনপি চেয়ারপারসনের সুযোগ্য পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সকল প্রত্যাশা পূরণ করবেন।” এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, আমিনুর রহমান খান পিকুল, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল নেতা মাহমুদুর রহমান তিতাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আগামী নির্বাচনে নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০