শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি
১ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুদে শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় চত্বর এক আনন্দপুরীতে পরিণত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিশুদের শরীর ও মনকে সতেজ রাখে, যা তাদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অপরিহার্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জনপ্রিয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিজিল্যাব হসপিটাল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মোহাম্মদ ফারুক হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৪৮ নং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা রহমান, কালিহাতী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফজাল হোসেন মোল্যাহ্। আমন্ত্রিত অতিথিবৃন্দ শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  কালিহাতী হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক মো. আশরাফ হোসেন মোল্যাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “আমাদের লক্ষ্য কেবল জিপিএ-৫ নয়, বরং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।”

দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে ছিল শিক্ষার্থীদের জন্য দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও যেমন খুশি তেমন সাজোসহ নানা আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাটক প্রদর্শন করে উপস্থিত দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০