হুমায়ুন কবির, কিশোরগঞ্জ
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নিখোঁজ ছাইদুর, পরিবারের আকুতি ফিরিয়ে আনার জন্য

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আতকাপাড়া (শামুকজানি) গ্রামের বাসিন্দা মোঃ ছাইদুর মিয়া (৩৫) রবিবার সকাল ১০টার পর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়া এই ব্যক্তির পরিবারের দাবি, তাকে ফিরে পেতে তারা দুঃসহ পরিস্থিতির মুখোমুখি।

পরিবার সূত্রে জানা গেছে, ছাইদুর মিয়া, পিতা: মৃত জবান হোসেন, মাতা: সুলতানা খাতুন, তার শাশুড়ি ছালেমা খাতুনের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে তার নিজ কর্মস্থল ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা নিখোঁজ ছাইদুরকে খুঁজতে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে যান, কিন্তু কোথাও তার কোনো তথ্য মেলেনি। হতাশ হয়ে তারা শেষমেশ তাড়াইল থানায় সাধারণ ডায়েরী (ডায়েরী নং ৪৪৮) দায়ের করেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা নিখোঁজ ছাইদুরকে ফিরে পেতে সকল প্রয়োজনীয় প্রচেষ্টা চালাচ্ছি। আশা করি খুব দ্রুত তিনি তার পরিবারে ফিরে আসবেন। আমরা দোয়া করি, তার নিখোঁজ হওয়ার এই পরিস্থিতি যেন দ্রুত সমাধান হয়।”

নিখোঁজ ছাইদুরের স্ত্রী নাছিমা খাতুন জানান, “আমাদের মধ্যে কোনো ঝগড়া বা মনোমালিন্য ছিল না। আমরা স্বামী-স্ত্রী এবং আমাদের দুই মেয়ে সন্তান নিয়ে সুখী জীবনযাপন করছিলাম। গত মাস ধরে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি আমার স্বামীকে ফিরে পেতে সকলের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।”

আরো পড়ুন...  নাসিরনগরে এনামুল হুদা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিখোঁজ ছাইদুরের শারীরিক বিবরণ অনুযায়ী, তিনি ফর্সা রঙের, নিখোঁজ হওয়ার সময় নীল ও হলুদ শার্ট ও লঙ্গি পরেছিলেন। তার সঙ্গে মোবাইল ফোন (নং: 01873-278535) ছিল, কিন্তু সেই নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে।

স্ত্রী নাছিমা খাতুন তাড়াইল উপজেলা প্রশাসন ও দেশের সকল মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন, “আমার স্বামীকে ফিরে পেতে আমাদের অসহায় পরিবারকে সহযোগিতা করুন। যেকোনো তথ্য পাওয়া গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”

যোগাযোগের জন্য ফোন নম্বর:

০১৯৭০-১৬৩০১০

০১৮৭৩-২৭৮৫৩৫

নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবার এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তারা আশাবাদী যে, প্রশাসন ও সাধারণ মানুষের সাহায্যে ছাইদুর মিয়া দ্রুত ফিরে আসবেন এবং পরিবার আবার শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০