মো: জুয়েল রানা, মাগুরা প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ষষ্ঠবার জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ড. মুসাফির নজরুল

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে টানা ষষ্ঠবারের মতো মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক, গবেষক ও লেখক ড. মুসাফির নজরুল (নজরুল ইসলাম)। বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস। এ ছাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ওবায়দুল্লাহসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

ড. মুসাফির নজরুল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং গবেষণামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তিনি বারবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হচ্ছেন।

আরো পড়ুন...  মঠবাড়িয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ

তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বিভাগোত্তর বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০২১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। গবেষণার পাশাপাশি তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে দেশের সাহিত্য ও গবেষণাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন।

বাংলা একাডেমির সদস্য ড. মুসাফির নজরুল নব্বই দশকের শেষভাগ থেকে জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা এবং বিভিন্ন লিটল ম্যাগাজিনে দুই শতাধিক অনুবাদ, গবেষণা প্রবন্ধ, কবিতা ও ফিচার প্রকাশ করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘শেষ দেখা বেলা’, ‘বিশ্বাসের বেসাতি’, ‘নব্বই দশকের প্রেমের পদাবলী’, ‘সুকান্ত সমগ্র’ (সম্পাদনা), ‘বিভাগোত্তর বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’সহ মানিক বন্দ্যোপাধ্যায়ের একাধিক উপন্যাসের ভূমিকা ও সংকলন।

একই সঙ্গে তিনি একজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, নাট্য ব্যক্তিত্ব এবং গবেষক হিসেবেও পরিচিত। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০১৮, ২০১৯, ২০২২, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে তিনি শ্রীপুর উপজেলা ও মাগুরা জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। এর আগে অনুবাদ ও সাহিত্য ক্ষেত্রে তিনি নবগঙ্গা সাহিত্যগোষ্ঠী সম্মাননা পদক, আট-ই ফাল্গুণ স্মৃতি সংসদ সম্মাননা পদক, মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদ সম্মাননা পদক এবং মাগুরা জেলা প্রশাসন সম্মাননা পদক অর্জন করেন।

আরো পড়ুন...  দাড়িপাল্লায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বহুমুখী অবদানের মাধ্যমে ড. মুসাফির নজরুল মাগুরা জেলার গর্ব হিসেবে বিবেচিত হচ্ছেন বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০