মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২০ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

পরে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবিএম তারিকুল হায়দার এবং শিক্ষার্থী আরিফা আফরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

আরো পড়ুন...  শ্রীপুরে খামারিদের আধুনিক প্রশিক্ষণ, দুধ উৎপাদন বাড়াতে ব্র্যাকের উদ্যোগ

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

১০

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১১

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

১২

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

১৩

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৫

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১৬

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১৭

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

১৮

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৯

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

২০