মো: শরিফুল ইসলাম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জামায়াত প্রার্থীর পক্ষে দুই ইউনিয়নে নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা ক্রমেই গতি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ জানুয়ারি) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও ভূরুলিয়া ইউনিয়নে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসব জনসভায় জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বিকাল ৩টায় ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াতের সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ মাওলানা অহেদুজ্জামানসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।” তিনি বলেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় ও পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া জরুরি, আর সে পরিবর্তনের প্রতীক হলো দাঁড়িপাল্লা।

আরো পড়ুন...  ইউএনওর সামনে কালবেলার সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা

তিনি তার সংসদ সদস্য থাকাকালীন সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, ভেটখালী ব্রিজ নির্মাণের মাধ্যমে বংশীপুর–ভেটখালী–কৈখালী এলাকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। এছাড়া গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা নির্মাণ এবং সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

গাজী নজরুল ইসলাম আরও বলেন, ভবিষ্যতে উপকূলীয় জনপদের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কৃষিখাত আধুনিকায়ন, লবণাক্ততা মোকাবিলায় কার্যকর উদ্যোগ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করে শ্যামনগরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য।

এরপর বিকাল ৫টায় ভূরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর আলী মার্কেট প্রাঙ্গণে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয়। ভূরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার জিন্নাত আলীর সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় উপজেলা জামায়াত ও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সুশাসন, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার রক্ষায় একটি গ্রহণযোগ্য বিকল্প শক্তি গড়ে তোলা সময়ের দাবি। শ্যামনগরের উন্নয়ন ও উপকূলীয় মানুষের ন্যায্য অধিকার আদায়ে গাজী নজরুল ইসলামের অভিজ্ঞতা ও পরিচ্ছন্ন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  যশোরে সহিংসতার অভিযোগে জামায়াত এমপিদের সংবাদ সম্মেলন

দুই ইউনিয়নে অনুষ্ঠিত এসব জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে বলে স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১০

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১১

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১২

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৩

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৪

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৫

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৬

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

১৭

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

১৮

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১৯

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

২০