বিশেষ প্রতিনিধিঃ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

 বাগেরহাটের মোরেলগঞ্জে ৭নং দেবরাজ দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী শওকত তালুকদারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছে।
  সরেজমিনে গিয়ে জানাগেছে, এ বিদ্যালয়টিতে ১১৪ জন শিক্ষার্থী ৪ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের কর্মচারী শওকাত তালুকদার প্রধান শিক্ষককে মোবাইলের মাধ্যমে অবহিত করে ১৩ সেপ্টেম্বর থেকে ৪ দিনের ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছেন। অথচ, ছুটির কোন আবদেনপত্র নেই প্রধান শিক্ষকের কাছে। সরকারি নিয়মের কোন তোয়াক্কা না করে ছুটি। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও  এলাকায় সচেতন মহলে দেখা দিয়েছে ক্ষোভ। এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সকাল ৮টার থেকে ৯টা মধ্যে শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে প্রাইভেট পড়ান।
জানাগেছে, ৪র্থ শ্রেনীর কর্মচারী শতকাত তালুকদার বিগত ফ্যাসিষ্ট আমলে তার চাকুরি হয়েছে। এখনও প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে না গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। সপ্তাহে দুই একদিন বিদ্যালয়ের আসেন। একজন কর্মচারী কিভাবে অনুপস্থিত থেকে মাসের পর মাস বেতন তুলছেন?। অনেক সময় বিদ্যালয়ে এসেও দোকানে সময় কাটান শওকাত তালুকদার। প্রতিমাসের বেতন তুলতে প্রত্যায়ন দিচ্ছেন প্রধান শিক্ষক।

স্থানীয় অভিভাবক মো. শিমুল তালুকদার, মাজহারুল তালুকদার, এসকেন্দার মাল, শরীফুল ইসলাম হাওলাদার বলেন, ৪র্থ শ্রেনীর কর্মচারী শওকাত তালুকদার বিদ্যালয়ে নিয়মিত আসে না। প্রধান শিক্ষককে ম্যানেজ করে তার খেয়াল খুশিমত বিদ্যালয়ের আসে। ২০২৫ ও ২০২৬ সালে তার হাজিরা খাতাও স্বাক্ষর নেই। আমরা সংশ্লিষ্ট শিক্ষা অফিসার, উপজেলা প্রশাসনের কাছে তদন্ত পূর্বক স্বাস্তি দাবি করছি।
এ বিষয়ে দুলাল কৃষ্ণ মিস্ত্রী বলেন, ২০০৭ সাল থেকে রয়েছি এ বিদ্যালয়ে। কর্মচারীর হাজিরা খাতা স্কুলেই রয়েছে তিনি স্বাক্ষর করেনি। সে নিয়মিত স্কুলে থাকেন। প্রাইভেট পড়ানোর বিষয়ে প্রধান শিক্ষক বলেন, অভিভাবকদের অনুরোধে প্রাইভেট পড়ানো হয়। স্থানীয়দের অভিযোগ থাকলে আমি আর প্রাইভেট পড়াবো না।

আরো পড়ুন...  গাজীপুর–১ আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু

এবিষয়ে পাঁচগাও ক্লাষ্টার উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান বলেন, আমি সদ্য ক্লাষ্টারে যোগদান করেছি। বিদ্যালয়ের কর্মচারীর অনিয়ম কিছু হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।  শ্রীঘই ওই বিদ্যালয়ে পরিদর্শন করবেন বলে এ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

নিরাপত্তা জোরদারে মোরেলগঞ্জে আবু হুরাইরা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন: উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

১০

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১১

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

১২

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১৩

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

১৪

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

১৫

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৬

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৭

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১৮

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১৯

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

২০