মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাউথখালী বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন

বাগেরহাটের শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়।

গত সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই তিন দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন শরণখোলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ জাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত।

উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু স্বপন কুমার নাগ, সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, শরণখোলা উপজেলা শাখা। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, সংগীত ও আবৃত্তির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অভিভাবক ও অতিথিরাও শিক্ষার্থীদের পরিবেশনায় সন্তোষ প্রকাশ করেন।

আরো পড়ুন...  বাগেরহাটে ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সমাপনী দিনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে থাকায় রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোঃ মিজানুর রহমান মাতুব্বর, ৪নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম হাওলাদার, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন জমাদ্দারসহ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সদস্যরা। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে বিদায়ী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয় বলেন, সময়ের স্বল্পতা এবং বর্তমান নির্বাচনমুখী পরিস্থিতির কারণে আমন্ত্রণ জানাতে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি হয়ে থাকে, তবে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

সফল ও সুশৃঙ্খল আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সন্তোষ ও আনন্দের প্রতিফলন দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০