মোরেলগঞ্জ প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনতার ঢলে মুখর মোরেলগঞ্জ, জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী

জামায়াতের জনসভা জনসমুদ্রে পরিণত, বিএনপির ৭৫ নেতার যোগদান
জামায়াতের জনসভা জনসমুদ্রে পরিণত, বিএনপির ৭৫ নেতার যোগদান | ছবি : দৈনিক ইতিহাস

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাকে ঘিরে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা সদরস্থ আব্দুল আজিজ মেমোরিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, “অধ্যক্ষ আব্দুল আলীম যদি কোনো অন্যায় করেন, তার প্রতিহত আমি করব—ইনশাআল্লাহ।”

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, “মোরেলগঞ্জ–শরণখোলার প্রতিটি মানুষকে নিরাপদ ও শান্তিতে রাখার চেষ্টা করব। নারী-পুরুষ সবাইকে সঙ্গে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গড়ে তুলতে চাই।”

জনসভায় বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম। তিনি তার বক্তব্যে অতীত সরকারের সমালোচনা করে বলেন, “একটি দল বিগত দিনে ব্যাংক লুট করেছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। তারা আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে মা-বোনদের ওপর হামলা চালিয়েছে। মোরেলগঞ্জ–শরণখোলায় যদি আমাদের মা-বোনদের ওপর কাপুরুষোচিত হামলা হয়, আমরা এর সমুচিত জবাব দেব।”

মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে জনসভায় আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

সভায় জামায়াত সমর্থিত বিপুল সংখ্যক নারী কর্মীর উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। এছাড়া জনসভায় দুইটি ইউনিয়ন থেকে বিএনপির ৭৫ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীর সঙ্গে যোগদান করেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

জনসভা শেষে নেতাকর্মীরা মিছিল সহকারে মোরেলগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০