মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে একুশের আলোচনা সভা

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচিত হয়। ভাষা শহিদদের রক্তে রঞ্জিত একুশ আমাদের জাতীয় চেতনার উৎস। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা চর্চা জোরদারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলন কেবল একটি ভাষার স্বীকৃতির সংগ্রাম ছিল না; এটি ছিল আত্মপরিচয়, অধিকার ও মর্যাদার লড়াই। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জেলা মৎস্য অফিসার মোঃ শাহীনূর রহমান, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন...  শিবগঞ্জে মাদক উদ্ধার, নারী গ্রেফতার

আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছড়া, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

বক্তারা ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা শহিদদের আত্মত্যাগের ফলেই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভায় মাতৃভাষার সঠিক চর্চা, বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ভাষার বৈচিত্র্য সংরক্ষণ এবং বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। গভীর শ্রদ্ধা, আবেগ ও দেশাত্মবোধের মধ্য দিয়ে আয়োজিত এ আলোচনা সভা একুশের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সমাপ্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

খুবিতে তিন দিনের বৈশাখী আয়োজন

কিংবদন্তি আশা ভোসলে আর নেই

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

১০

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

১১

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

১২

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১৩

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৫

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৬

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৭

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৮

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৯

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

২০