মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ কোটি গাছের পথে, মাগুরায় শুরু বৃক্ষরোপণ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। এন-৭ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ঢাকা-মাগুরা মহাসড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে মাগুরা সড়ক বিভাগের আওতায় মোট ৭ হাজার ৩০০টি গাছ রোপণ করা হবে। এর মধ্যে প্রথম ধাপে আগামী এক বছরের মধ্যে জেলার বিভিন্ন সড়কের পাশে ১ হাজার ৫০০টি বৃক্ষ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। সড়কের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে সড়কও হবে আরও সবুজ ও ছায়াঘেরা।

আরো পড়ুন...  মাইক্রোবাস সমিতির ইফতারকালিহাতীতে

জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে মাগুরাতেও ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার পথ তৈরি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল, মাগুরা প্রেসক্লাব-এর সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচির উদ্বোধনের পর সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হলে মাগুরার সড়কগুলো কয়েক বছরের মধ্যেই সবুজে ঘেরা হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ২৩ ব্যাংকের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের সচেতনতামূলক ক্যাম্পেইন

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা

চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা

ভ্যান বিক্রির পরও জোটেনি চিকিৎসার টাকা, জোবায়েরকে বাঁচাতে সহায়তার আবেদন

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

রৌমারীতে সার নিতে গিয়ে গুদামে ভাঙচুরের অভিযোগ, প্রশাসনের অস্বীকার

নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১০

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক ২

১১

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

১২

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

১৩

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

১৪

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

১৫

বাতাকান্দি আদর্শ স্কুলের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন

১৬

মাগুরায় টিএলএ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

১৭

নাজিরপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

১৮

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১

১৯

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

২০