ইতিহাস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আপাতত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি : সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি : সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি এবং দেশের বাইরে নেওয়া আপাতত ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপাতত এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে নেওয়া হচ্ছে না। তবে পরবর্তীতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।”

মির্জা আব্বাস গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। এরপর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা শনাক্ত করেন।

চিকিৎসা বিষয়ক ভার্চুয়াল বোর্ড বৈঠকে তার শারীরিক অবস্থা বিশদভাবে পর্যালোচনা করা হয়। বোর্ড সিদ্ধান্ত নেয় যে অস্ত্রোপচার জরুরি এবং পরিবারের সম্মতিও নেয়া হয়। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (১৩ মার্চ) দুপুর ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

আরো পড়ুন...  সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতেই চলবেন প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারের আগে জুমার নামাজের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে গিয়েছেন এবং মির্জা আব্বাসের চিকিৎসা ও সাম্প্রতিক স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন।

ডা. রফিকুল ইসলাম জানান, “পরিবার দেশের চিকিৎসার ওপর আস্থা রেখেছে। তারা দেশবাসীর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।”

মির্জা আব্বাস বিএনপির একজন অভিজ্ঞ নেতা ও স্থায়ী কমিটির সদস্য। তার অবস্থা দেশের রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন এবং অস্ত্রোপচারের পর তার উন্নত চিকিৎসা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০