মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ কার্ড বিতরণে বিএনপির সংঘর্ষ, আটক ১৪

সংঘর্ষ
প্রতীকী ছবি

মাগুরায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের (ঈদের চাউল) কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং পুলিশ ১৪ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম এবং একই ওয়ার্ডে সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আবুল হোসেন আবুর সমর্থকদের মধ্যে চাউলের কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় ও ওয়ার্ড কার্যালয়ের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সভাপতি তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন আবুকে ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেন। এর জেরে আবুল হোসেন আবুর সমর্থকরা পরে সংঘবদ্ধ হয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়।

আরো পড়ুন...  রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়ার্ডের শিবরামপুর ও কলকলেপাড়া এলাকার মাঝামাঝি ‘পাখার মাথা’ এলাকায়। সেখানে উভয় পক্ষের সমর্থকরা অবস্থান নিয়ে পিকেটিং শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন এবং ব্যবসা-বাণিজ্যও আংশিকভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন ১৪ জনকে আটক করা হয়েছে।

সংঘর্ষে আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাটিকাডাঙ্গা এলাকায় ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মাগুরা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ৩২ ও ৩৩। ৩২ নম্বর মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০–২৫ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে ৩৩ নম্বর মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫–২০ জনকে আসামি করা হয়েছে। মামলার তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬।

আরো পড়ুন...  মাগুরায় দুই বিরিয়ানির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখনো উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০