ইতিহাস ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এলে যাত্রাবাড়ীতে ইপিজেড গড়বে বিএনপি : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
তারেক রহমান | ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিল্পায়ন সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা–৫ আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশ পরিচালনার জন্য যে ধরনের অভিজ্ঞতা প্রয়োজন, তা বিএনপির রয়েছে। অতীতে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় এলে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, উন্নয়নের নামে দেশ থেকে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। তিনি বলেন, পাচার হওয়া এই অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণ ও উন্নয়নমূলক খাতে ব্যয় করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে বিএনপি চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিএনপির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। দলটি ক্ষমতায় এলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে।

কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে তিনি বলেন, কৃষক ভাইদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এছাড়া বিদেশে কাজ বা ব্যবসার উদ্দেশ্যে যেতে আগ্রহীদের জন্য বিশেষ ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা হবে, যাতে বিদেশ যেতে কারও ভিটেমাটি বিক্রি করতে না হয়।

আরো পড়ুন...  সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, সমাজের সম্মানিত হুজুর ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। বিএনপি সব ধর্মের মানুষের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

পথসভায় ঢাকা–৫ আসনের দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল কুলিয়ারচরের লক্ষ্মীপুর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

১০

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

১২

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

১৩

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

১৪

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

১৫

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১৬

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১৭

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১৮

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

১৯

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

২০