প্রোফেসর ড. মোহাম্মদ আবু নাসের, ব্যুরো চীফ (নোয়াখালী)
২৭ মার্চ ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাগনভুইয়ায় বিয়ের গেটে বাঁশের বেড়া, চঞ্চল্য

ফেনীর দাগনভুইয়া উপজেলার ভবানীপুর গ্রামে এক বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনার সৃষ্টি হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। বুধবার (২৫ মার্চ) এক অনার্স পড়ুয়া তরুণীর বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একজন সম্মানিত শিক্ষিকা সাথী ম্যাডামের মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজন চলছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরুর আগেই পাত্রীর চাচাতো ভাই শাহাদাত ও রহমান দলীয় প্রভাব খাটিয়ে বিয়ের গেটের সামনে বাঁশ দিয়ে অস্থায়ী বেড়া নির্মাণ করে অতিথিদের প্রবেশে বাধা সৃষ্টি করেন। এতে বিয়ের স্বাভাবিক পরিবেশে হঠাৎ করেই উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমন ঘটনায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ। একটি শিক্ষিত ও সম্মানিত পরিবারের বিয়ের মতো আনন্দঘন অনুষ্ঠানে এ ধরনের আচরণ শুধু অমানবিকই নয়, বরং সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের পরিচায়ক। অনেকের মতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে ব্যক্তিগত বিরোধ বা প্রভাব বিস্তারের উদ্দেশ্য থাকতে পারে।

ঘটনার পরপরই গ্রামবাসী একত্রিত হয়ে এর প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। স্থানীয়দের দাবি, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে।

আরো পড়ুন...  ভ্যানচালককে পিটিয়ে হত্যা

এদিকে, এ ঘটনায় দাগনভুইয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা স্থানীয় সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে দ্রুত তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সচেতন মহলের মতে, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে এ ধরনের বিশৃঙ্খলা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং সামাজিক সম্প্রীতিকে বিঘ্নিত করে। তারা মনে করেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন হতে হবে।

একটি আনন্দমুখর বিয়ের অনুষ্ঠান এভাবে বাধাগ্রস্ত হওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে হতাশার ছায়া। এখন সকলের দৃষ্টি প্রশাসনের দিকে—তারা কত দ্রুত এবং কার্যকরভাবে এ ঘটনার তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০