মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব চত্বরে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এম জহুরুল ইসলাম-এর মরহুম পিতা ইসমাইল হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম। এছাড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শেখসহ স্থানীয় সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম ইসমাইল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার সম্পন্ন হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  কায়রোতে মারকায সওতুল ইসলামের ইফতার মাহফিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০