মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর-২ আসনে বিএনপি–জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে কঠিন রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই প্রার্থীরা মাঠে নেমে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন।

নাটোর জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে নাটোর-২ আসনে এবার বিএনপি ও জামায়াতসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, একাধিক প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রার্থীরা নির্বাচনী প্রচারের কৌশল ও সময়সূচি আগেই নির্ধারণ করে রেখেছেন। নির্বাচনী মাঠে দুই দলই শক্ত অবস্থান গড়ে তুলতে তৎপরতা চালাচ্ছে।

বিএনপি সংশ্লিষ্টদের দাবি, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ব্যাপক জনপ্রিয়। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে অন্য প্রার্থীরা তেমন প্রভাব ফেলতে পারবেন না বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

অন্যদিকে জামায়াত নেতাকর্মীদের ভাষ্য, অতীত নির্বাচনের অভিজ্ঞতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এবার তাদের প্রার্থী বাড়তি সুবিধায় রয়েছেন। তারা উল্লেখ করেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার বিএনপির কিছু নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বিজয়ের দিকে এগিয়ে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরো পড়ুন...  বিজিএনের মাধ্যমে বিএনপির তৃণমূল সমন্বয় আরও শক্তিশালী

এছাড়াও নাটোর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী তাহমিদা ইসলাম তানিয়া, স্বতন্ত্র প্রার্থী ড. মো. নূরন্নবী মৃধা, জাতীয় পার্টির প্রার্থী রকিব উদ্দিন (কমল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী।

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারে সন্ত্রাস, দুর্নীতি, উন্নয়ন কর্মকাণ্ড ও দখলদারিত্ব ইস্যু। পাশাপাশি প্রার্থীদের নির্বাচনী ইশতেহার, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং ব্যক্তিগত আচরণও ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০