মুহাম্মদ আকতার উদ্দিন, প্রতিনিধি:
১০ জুলাই ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঠানি ব্রিজ এলাকায় সড়কের একটি অংশ পানির নিচে তলিয়ে গেছে। ফলে যানবাহন ধীরগতিতে চলাচল করায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ এবং দূরপাল্লার পরিবহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার সকাল থেকে ওই এলাকায় পানি বাড়তে থাকায় ছোট-বড় সব ধরনের যানবাহনকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা যায়। সড়কের ওপর পানি জমে থাকায় অনেক যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে। এতে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি সেবার যানবাহন এবং কর্মস্থলগামী মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন।

স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টির কারণে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি আরও বাড়লে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, পাঠানি ব্রিজ সংলগ্ন বড়পাড়া (কসাইপাড়া) এলাকায় মহাসড়কের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা প্রতিনিয়ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে।

আরো পড়ুন...  প্রবাসীদের সংবর্ধনা দারুল উম্মাহ মাদ্রাসায়

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি অপ্রয়োজনে এই মহাসড়ক ব্যবহার না করার আহ্বান জানিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা হওয়ার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১০

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১২

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৩

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৪

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

১৫

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

১৬

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

১৭

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

১৮

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

১৯

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

২০