মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল—চল সবাই খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে এ খেলার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার ও শ্রীপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিশাত আল নাহিয়ানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম নালিম, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফানসহ অনেকে।

আরো পড়ুন...  বাসর সাজানোর আগেই মৃত্যুর মিছিল: বিয়ের শাড়িই হলো কনের কাফন

ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শ্রীপুর উপজেলা ফুটবল একাদশের। শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলায় উত্তেজনা তৈরি করে। শেষ পর্যন্ত জেলা পুলিশ ফুটবল একাদশ ১–০ গোলে শ্রীপুর উপজেলা একাদশকে পরাজিত করে জয় লাভ করে।

খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায় পুরো ম্যাচে চমৎকার ধারাবর্ণনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ বলেন, মাদক প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং সামাজিক সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

খেলা পরিচালনা করেন মো. সাদ্দাম হোসেন গোকী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১০

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

১১

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

১২

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

১৩

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

১৪

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

১৫

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

১৬

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

১৭

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

১৮

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১৯

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

২০