বাগেরহাট প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যান অনুপস্থিত, নাগরিকসেবা ব্যাহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুর রহমান মল্লিকের বিরুদ্ধে পরিষদে নিয়মিত উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ উঠেছে। এ কারণে ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিকসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোমবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে ইউনিয়নে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানান, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে অনেক সময় তারা পরিষদে যেতে ভয় পান। অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সামছুর রহমান মল্লিক এখনও দলীয় প্রভাব খাটিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে তিনজন ইউপি সদস্য অভিযোগ করেছেন, তারা দীর্ঘদিন ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না। অভিযোগ অনুযায়ী, গত ৪৪ মাস ধরে পরিষদের সম্মানী এবং সরকারিভাবে নির্ধারিত মাসিক ভাতার টাকা থেকে তারা বঞ্চিত রয়েছেন। ভুক্তভোগী সদস্যরা হলেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খায়ের শেখ, সংরক্ষিত আসনের সদস্য কারিমা সুলতানা এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আজিম মোল্লা।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

ইউপি সদস্য মো. খায়ের শেখ ও মো. আজিম মোল্লা বলেন, ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের সময় থেকে চেয়ারম্যান প্রভাব খাটিয়ে পরিষদ পরিচালনা করছেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আরও দাবি করেন, পরিষদে উপস্থিত থাকলেও অনেক সময় তাদের হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া হয় না এবং গত চার বছরের আয়-ব্যয়ের হিসাবও চেয়ারম্যান দেননি।

অন্যদিকে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওহিদুল ইসলাম গাজী বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে চেয়ারম্যান নিয়মিত পরিষদে না এসে বাড়ি থেকেই কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। এতে করে ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন হাওলাদার, সাব্বির শেখ, আসলাম হাওলাদার ও রাসেল ডাকুয়া জানান, প্রয়োজনীয় সেবা নিতে ইউনিয়ন পরিষদে গেলেও অনেক সময় কয়েক দিন অপেক্ষা করতে হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদসহ নানা কাগজে চেয়ারম্যানের স্বাক্ষর পেতে বিলম্ব হওয়ায় মানুষ ভোগান্তিতে পড়ছে। এ পরিস্থিতি নিরসনে দ্রুত প্রশাসক নিয়োগের দাবি জানান তারা।

আরো পড়ুন...  স্কুল খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদে নাগরিকসেবা ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অবহিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০