মোরেলগঞ্জ প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে পেশীশক্তিতে ৮৫ বিঘার মৎস্য ঘের দখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

মোরেলগঞ্জে মৎস্য ঘের দখলের পায়তারা প্রতিবাদে মানববন্ধন | ছবিঃ দৈনিক ইতিহাস

বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৫ বিঘার একটি মৎস্যঘের দখলের অভিযোগে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় জমির মালিকদের দাবি, রাজনৈতিক প্রভাব ও পেশীশক্তি ব্যবহার করে একটি প্রভাবশালী মহল আবারও ঘেরটি দখলের চেষ্টা করছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার দুপুরে বহরবুনিয়া গ্রামের ওই ঘেরের ভেড়িতে ‘জমি যার, ঘের তার—নিজেদের জমিতে নিজেরাই ঘের করতে চাই’ স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা অভিযোগ করেন, প্রায় ৮৫ বিঘার এই মৎস্যঘেরটি দীর্ঘদিন ধরে বহিরাগত ও স্থানীয় একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক দখলে রেখেছে। তারা বলেন, আগের সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘেরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ওই চক্র। এরপর থেকে প্রকৃত মালিকরা নিজেদের জমিতে ধান চাষ তো দূরের কথা, কোনো ধরনের ব্যবহারই করতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, এখন আবার নতুন করে কয়েকজন স্থানীয় ব্যক্তি বহিরাগতদের সঙ্গে নিয়ে ঘেরটি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে এমদাদুল ইসলাম ইমু বাদী হয়ে মো. আলী আজিম, আলমগীর শিকদার-সহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার, মোরেলগঞ্জ সার্কেল পুলিশ এবং মোরেলগঞ্জ থানা-এ।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে বিএনপি নেতার ‘ঘের দখল’ আতঙ্ক: লাল পতাকা পুঁতে মালিকদের হাড়িকাঁপানো প্রতিরোধ

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত জমির মালিকরা নিজেদের জমিতে নিজেরাই মৎস্যঘের করতে চান। কিন্তু বহিরাগতদের দখল ও প্রভাবের কারণে তারা তা করতে পারছেন না।

বক্তারা আরও অভিযোগ করেন, দখলচেষ্টা চালানো ব্যক্তিরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাদের কারণে সাধারণ জমির মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে বক্তব্য দেন আলম খান, মিজানুর রহমান, এমদাদুল ইসলাম ইমু, তৌহিদুল ইসলাম টুটুল এবং হুমায়ুন কবির।

তারা অবিলম্বে বহিরাগতদের উচ্ছেদ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে প্রকৃত জমির মালিকদের জমি ফেরত দিয়ে সেখানে আইন অনুযায়ী ঘের পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০