হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালের রাজনগরে জামায়াত প্রার্থী আ. ওয়াদুদের নির্বাচনী জনসভা

বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় রাজনগর ইউনিয়নের কালেখারবেড় শহীদ মিনার চত্বরে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন রাজনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ জিএম ফারুক হোসেন। শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, রামপাল ও মোংলার সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি আজীবন সংগ্রাম করে যাবেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত। শিল্পাঞ্চল ও বন্দর এলাকা হওয়া সত্ত্বেও এখানকার মানুষের মৌলিক সমস্যা আজও রয়ে গেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে গেলে রামপাল–মোংলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  মাগুরায় সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারে সেমিনার

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ইকবাল হোসাইন। তিনি বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

এছাড়া বক্তব্য দেন রামপাল উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, রাজনগর উপজেলা সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি আমিরুল ইসলাম, রাজনগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা মাহাবুবুর রহমান, বিনয় কৃষ্ণ রায়সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আদর্শে বিশ্বাসী নেতৃত্ব প্রয়োজন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় রাজনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো জনসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০