কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
৩ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোলি উপলক্ষে হিলি স্থলবন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে দোল বা হোলি উৎসব উপলক্ষে আগামীকাল বুধবার (৪ মার্চ) একদিনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এদিনও বন্দরের অন্যান্য কার্যক্রম এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, হোলি উৎসব যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ওইদিন হিলি স্থলবন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হবে। ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪ মার্চ সারাদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ৫ মার্চ (বৃহস্পতিবার) থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।

বিষয়টি বাংলাদেশ অংশের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে এবং উভয় দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে। এতে করে সীমান্তবর্তী ব্যবসায়ীদের মাঝে আগাম প্রস্তুতির সুযোগ তৈরি হয়েছে।

বাংলাহিলি কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, “ভারতে দোল বা হোলি উৎসব উপলক্ষে আমদানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম, যেমন রোড আনলোড, কাগজপত্র প্রক্রিয়াকরণসহ অন্যান্য প্রশাসনিক কাজ স্বাভাবিক থাকবে।” তিনি আরও জানান, সাময়িক এ বিরতি দুই দেশের বাণিজ্যে দীর্ঘমেয়াদি কোনো প্রভাব ফেলবে না।

আরো পড়ুন...  হিলির জলাবদ্ধতা দূর করতে প্রশাসনের নতুন উদ্যোগ

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল জানান, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক নিয়মে চলবে। প্রতিদিনের মতো সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চেকপোস্ট খোলা থাকবে। ফলে চিকিৎসা, ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে যাতায়াতকারীরা কোনো ধরনের ভোগান্তিতে পড়বেন না।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর বাংলাদেশ-ভারত বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিবছর ভারতীয় বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব উপলক্ষে নির্দিষ্ট দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্রুতই তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১০

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১১

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১২

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৩

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৪

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৫

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৬

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৭

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৮

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৯

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

২০