টাঙ্গাইল প্রতিনিধি-
১২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীর একাধিক কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণের অভিযোগ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের একাধিক ভোটকেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণ ও ভোটারদের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের মেয়ে অভিযোগ করে জানান, বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের সমর্থকরা কয়েকটি কেন্দ্রে ভোটারদের ওপর প্রভাব বিস্তার করছেন এবং কিছু ভোটারকে কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন।

অভিযোগ ওঠা কেন্দ্রগুলো হলো—রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (২নং ওয়ার্ড), সরকারি শামসুল হক কলেজ (৬নং ওয়ার্ড), এলেঙ্গা উচ্চ বিদ্যালয় (৬নং ওয়ার্ড), কুড়িঘুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪নং ওয়ার্ড) এবং চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭নং ওয়ার্ড)।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব কেন্দ্রে কয়েকজন ভোটার অভিযোগ করেছেন যে তাদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করা হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী জানান, এলেঙ্গা কলেজ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী, আনালিয়াবাড়ী, ঘুনি, সালেংকা ও বানিরাসহ আরও কয়েকটি কেন্দ্র বিএনপির দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, অন্য প্রার্থীর এজেন্ট ও ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন...  লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত প্রার্থী

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রংকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১০

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১১

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১২

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১৩

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৫

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৭

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৮

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

২০