ইতিহাস প্রতিবেদক-
১৭ জানুয়ারী ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুম-খুনের পরিবারদের পাশে দাঁড়াবে বিএনপি— রিজভী

রুহুল কবীর রিজভী।
রুহুল কবীর রিজভী | ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠন।

রিজভী বলেন, আগামী দিনে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে এসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পুনর্বাসন, সামাজিক প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বারবার দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দেশের জন্য এবং দলের জন্য এসব পরিবারের যে ত্যাগ ও অর্জন, তার কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয়। হারিয়ে যাওয়া সন্তানদের ত্যাগ, রক্তাক্ত লাশের স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক সাফল্য টেকসই হতে পারে না। এই ত্যাগই গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি।

রিজভী আরও বলেন, ৪৪ বছর ধরে যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ এই জাতি রক্তঋণে আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করতেই হবে।

আরো পড়ুন...  ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময়সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০