আবু রায়হান, স্টাফ রিপোর্টার
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আব্দুল আলীমের

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আব্দুল আলীমের
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আব্দুল আলীমের | ছবি : দৈনিক ইতিহাস

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, “আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ—সবার জন্যই বাংলাদেশ।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সন্ন্যাসী এসপি রশিদিয়া হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আল্লাহর বিধান কখনো কারও ওপর জুলুম করতে পারে না। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো আল্লাহর দেওয়া বিধান। আমরা এই জাতিকে আর বিভক্ত হতে দেব না। এজন্য আমাদের ১১ দলীয় জোটের স্লোগান—‘ঐক্যবদ্ধ বাংলাদেশ।’”

অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। শিশুরা প্রয়োজনীয় পুষ্টি ও সুস্বাস্থ্যের মাধ্যমে বেড়ে উঠে সুনাগরিক হবে এবং শিক্ষা শেষে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান পাবে। মা, বোন ও কন্যারা পাবে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা।”

গত কয়েক দশকের রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে তিনি বলেন, “গত ৫৪ বছর ধরে দেশে ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। গত জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে রক্ত দিয়েছে ও পঙ্গুত্ব বরণ করেছে, তাদের অঙ্গীকার ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়া।”

আরো পড়ুন...  জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরিতে মোরেলগঞ্জে সিসিডিবি’র বিশেষ প্রশিক্ষণ

দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ। দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। বংশানুক্রমিক ও পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ করা হবে। রাজনীতি হবে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে।”

তিনি আরও বলেন, “প্রতিবেশী দেশসহ সারা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।”

উপজেলার খাউলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওয়াদুদ আকনের সভাপতিত্বে জনসভায় স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১০

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১২

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৩

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৪

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

১৫

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

১৬

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

১৭

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

১৮

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

১৯

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

২০