এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি-
১০ জানুয়ারি ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রকাঠামো সংস্কার বাস্তবায়নে ঝালকাঠিতে যুবদলের প্রশিক্ষণ কর্মশালা

তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কার ভাবনা বাস্তবায়নে ঝালকাঠিতে যুব সমাজকে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ কর্মশালা | ছবি: দৈনিক ইতিহাস
তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কার ভাবনা বাস্তবায়নে ঝালকাঠিতে যুব সমাজকে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ কর্মশালা | ছবি: দৈনিক ইতিহাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে ঝালকাঠিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদার।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।

বক্তারা বলেন, দেশ ও রাষ্ট্রের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব একটি সময়োপযোগী ও বাস্তবমুখী রূপরেখা। এই সংস্কার ভাবনা বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে যুব নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক ধারণা বৃদ্ধি পাবে। এর ফলে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে যুব সমাজ আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  নলডাঙ্গায় নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় দলীয় আদর্শ, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১০

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১১

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১২

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১৩

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৫

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৭

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৮

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

২০