মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো” — হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী জনসভা ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তিনি চাঁপাইনবাবগঞ্জকে “শান্তির নগর” হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সারওয়ার জাহান, জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুর বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  বাগেরহাটে ধানের শীষের বিশাল জনসভা

বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১০

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১১

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১২

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১৩

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৫

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৭

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৮

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

২০