মোঃ শান্ত খান, সাভার প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা–২ আসনে আমানের পক্ষে প্রচারণা জোরদার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আমানউল্লাহ আমানের পক্ষে জোরালো প্রচার-প্রচারণা চালিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল। স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এ প্রচারণা এলাকায় রাজনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পথচারী, দোকানদার, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট পৌঁছে দেন এবং ভোট প্রার্থনা করেন।

প্রচারণা চলাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। অনেক ভোটারই আগ্রহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং নির্বাচনী আলোচনা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রচারণাকালে নূর মোহাম্মদ রাসেল বলেন, “আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছি। ঢাকা–২ আসন ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি সাবেক ডাকসু ভিপি, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমানউল্লাহ আমান বিপুল ভোটে বিজয়ী হবেন।”

আরো পড়ুন...  টুলি বেগমের জীবনে নতুন আলো

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। বিশেষ করে তরুণ সমাজ এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে।”

স্থানীয় বিএনপি নেতারা জানান, আমানউল্লাহ আমান ঢাকা–২ আসনের মানুষের কাছে একটি পরিচিত ও আস্থার নাম। তিনি অতীতে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবারের নির্বাচনেও জনগণের প্রত্যাশা পূরণে তিনি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, নির্বাচনী মাঠে সাধারণ মানুষের সাড়া অত্যন্ত ইতিবাচক। তারা মনে করছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন ধানের শীষ প্রতীকের পক্ষে যাচ্ছে। আগামী দিনগুলোতে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ আরও জোরদার করা হবে বলেও জানান তারা।

এদিকে ঢাকা–২ আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে নূর মোহাম্মদ রাসেলের নেতৃত্বে চালানো এ প্রচারণা বিএনপির সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের প্রস্তুতিরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০