শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
৯ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সোমবার (৯ মার্চ) পবিত্র রমজান মাসের ১৯তম দিনে উপজেলার বল্লা ইউনিয়নের বৃহত্তর রামপুর এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সাবেক ছাত্রদল নেতা ও পল্লী চিকিৎসক ডা. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং রামপুর বাজার শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক ও বিএনপি নেতা মাহমুদুল হক চানু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরু, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ এস. এম. খালিদ, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর ইসলাম আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা বেগম প্রমুখ।

আরো পড়ুন...  মাগুরায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

এছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব হাশমত আলী রেজা, বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্নত আলী মেম্বার, বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং বল্লা ইউনিয়ন মহিলা দলের নেত্রী রুনা লায়লাসহ কালিহাতী উপজেলা বিএনপি ও বল্লা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিল শুরুতে বৃহত্তর রামপুর এলাকার প্রয়াত গণ্যমান্য ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০