এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর করতে চান জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজ পরিদর্শন শেষে নারিকেল চারা রোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, “ঝালকাঠি শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চাই। ধানসিঁড়ি ইকো ভিলেজে শিশু, বৃদ্ধসহ সবার জন্য একটি সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করতে চাই।”

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে নারিকেল চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভবিষ্যতে নারিকেল উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এদিন ধানসিঁড়ি ইকো ভিলেজের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। পরে সেখানে ২০০টি নারিকেল চারা রোপণ করেন।

বরিশাল বিভাগে পাঁচ বছরে এক লাখ নারিকেল চারা রোপণের পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং ঝালকাঠি পৌরসভার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নাসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক: এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান

কুলিয়ারচর থানার ওসি প্রত্যাহার, আওয়ামী লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা নিয়ে সেবাগ্রহীতা-সেবাদাতাদের সভা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা: দলীয় ঐক্যের তাগিদ এমপি সূবর্ণা সিকদারের

পঞ্চগড়ে নারীসহ মসজিদের ইমাম আটক, পরে পুলিশের কাছে সোপর্দ

ঝালকাঠিকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর করতে চান জিয়াউদ্দিন হায়দার

১০

তেঁতুলিয়ায় আলেমকে বেঁধে মারধরের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

১১

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

১২

কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার আসামি শিহাব গ্রেপ্তার

১৩

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় ৫ লাখ টাকা জরিমানা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান

১৫

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

১৬

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

১৭

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

১৮

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

১৯

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

২০