বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী, সদস্য সচিব আলতাফ হোসেন মণ্ডল, যুবদল নেতা তৌহিদুল ইসলাম ডলার, আব্দুল মান্নান, মুক্তার হোসেন মুক্তাসহ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন