মো. সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী এম. ইকবাল হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ উপস্থিত ছিলেন।

তিনি গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে কারও মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। তবে আগুনের আতঙ্ক ও অসুস্থতার কারণে দুজনের মৃত্যুর কথা তিনি জানান।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে আগের পাঁচ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রীর নির্দেশনায় পুনর্গঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া হাসপাতালের বহুতল ভবনের পাঁচটি প্রধান সিঁড়ির মধ্যে চারটি তালাবদ্ধ রাখা হয়েছিল কেন, সে বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন প্রতিমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

চিকিৎসাধীন রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে প্রকৌশলীদের দ্রুত সংস্কার পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন...  সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান

কুলিয়ারচর থানার ওসি প্রত্যাহার, আওয়ামী লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা নিয়ে সেবাগ্রহীতা-সেবাদাতাদের সভা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা: দলীয় ঐক্যের তাগিদ এমপি সূবর্ণা সিকদারের

পঞ্চগড়ে নারীসহ মসজিদের ইমাম আটক, পরে পুলিশের কাছে সোপর্দ

ঝালকাঠিকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর করতে চান জিয়াউদ্দিন হায়দার

১০

তেঁতুলিয়ায় আলেমকে বেঁধে মারধরের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

১১

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

১২

কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার আসামি শিহাব গ্রেপ্তার

১৩

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় ৫ লাখ টাকা জরিমানা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান

১৫

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

১৬

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

১৭

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

১৮

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

১৯

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

২০