খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে নারীসহ মসজিদের ইমাম আটক, পরে পুলিশের কাছে সোপর্দ

পঞ্চগড়ে এক নারীর সঙ্গে থাকার অভিযোগে মো. শহিদুল ইসলাম নামে এক মসজিদের ইমামকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার রাতে পঞ্চগড় চিনিকল কলোনির একটি কোয়ার্টারের শয়নকক্ষ থেকে ওই নারীসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। আটক নারীর বয়স ১৯ বছর। তিনি পঞ্চগড় পৌর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারী মঙ্গলবার বিকেল থেকে শহিদুল ইসলামের চিনিকলের কোয়ার্টারে অবস্থান করছিলেন। রাতে খাবার কিনতে তিনি মিলগেট বাজারে গেলে কয়েকজন যুবকের সন্দেহ হয়। পরে তারা ওই নারীকে অনুসরণ করে শহিদুল ইসলামের বাসায় যান।

সেখানে দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম ও ওই নারীকে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে ওই নারীসহ শহিদুল ইসলামকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে শহিদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন...  সার্কিট হাউজ পাড়ার ‘গরীবের বন্ধু’ বাবলু মোড়ল

ওসি আরও জানান, এ ঘটনায় কোনো ব্যক্তি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান

কুলিয়ারচর থানার ওসি প্রত্যাহার, আওয়ামী লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা নিয়ে সেবাগ্রহীতা-সেবাদাতাদের সভা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা: দলীয় ঐক্যের তাগিদ এমপি সূবর্ণা সিকদারের

পঞ্চগড়ে নারীসহ মসজিদের ইমাম আটক, পরে পুলিশের কাছে সোপর্দ

ঝালকাঠিকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর করতে চান জিয়াউদ্দিন হায়দার

১০

তেঁতুলিয়ায় আলেমকে বেঁধে মারধরের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

১১

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

১২

কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার আসামি শিহাব গ্রেপ্তার

১৩

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় ৫ লাখ টাকা জরিমানা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান

১৫

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

১৬

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

১৭

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

১৮

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

১৯

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

২০